তারেক রহমানের কাছে ‌‘জুলাই যোদ্ধা আন্দোলনে’র ৫ দাবি

মোঃ বেলাল হোসেন রাজু, ঢাকা প্রতিনিধি

by protibimbo
০ মন্তব্য ১৩৬ বার পড়া হয়েছে

তারেক রহমানের কাছে ‌‘জুলাই যোদ্ধা আন্দোলনে’র ৫ দাবি
১৪ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ৫ দফা দাবি তুলে ধরেছে ২৪ জুলাই যোদ্ধা আন্দোলন (কেন্দ্রীয় কমিটি) নামে একটি সংগঠন।
শনিবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ৫ দফা দাবি তুলে ধরেন।

সংগঠনটির নেতারা জানান, তাদের দাবি বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে, বিশেষ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে এ আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মো. রেজাউল কবির রেজা ৫ দফা দাবি উপস্থাপন করেন।

Banner

দাবিগুলো হলো:

১. জুলাই যোদ্ধাদের জন্য পৃথক পুনর্বাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা।

২. সব জুলাই যোদ্ধাদের জন্য বিশেষায়িত আইনি সহায়তা কমিটি গঠন।

৩. আহত জুলাই যোদ্ধাদের জন্য মেডিকেল সাপোর্ট ও চিকিৎসা টিম গঠন।

৪. জুলাই যোদ্ধাদের রাজনৈতিক ও সংগঠনগত স্বীকৃতি নিশ্চিতকরণ।

৫.আহত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন দলীয়ভাবে নিশ্চিত করা।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs