বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদীর সাথে ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাংবাদিকদের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় সম্প্রীতি এবং সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন বিষয়ে উপস্থিত সাংবাদিকরা তাদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
মতবিনিময় সভায় সমাজে শান্তি, সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গুজব ও অপপ্রচার থেকে বিরত থেকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে গণমাধ্যমের ভূমিকার বিষয়েও আলোচনা হয়।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক মতামত ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

