বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ

মোহাম্মদ মাসুদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতি, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন সৈয়দ হারুন এমজেএফ প্রথমবারের মতো সভাপতি হিসেবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধিবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজনদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষার উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সভাপতি নির্বাচিত হওয়ার অনেক আগ থেকেই তাঁর প্রতিষ্ঠিত সৈয়দ হারুন ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান, দরিদ্র তহবিল গঠন এবং দাতা সদস্য হিসেবে বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

Banner

তিনি বিশেষভাবে শিক্ষাবৃত্তি কার্যক্রমকে বৃহত্তর পরিসরে সম্প্রসারণের ঘোষণা দেন। পাশাপাশি আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের উন্নত প্রস্তুতি নিশ্চিত করতে ফাউন্ডেশনের অর্থায়নে আবাসিক কোচিংয়ের ব্যবস্থা গ্রহণ এবং অনিয়মিত শিক্ষার্থীদের শিক্ষায় ফিরিয়ে আনতে “ফিরে আসা” নামে একটি বিশেষ কর্মসূচি চালুর কথাও জানান।

সভায় তিনি বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে মতবিনিময় সভা শেষে তিনি আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে নির্ধারিত কেন্দ্র বাতানিয়া স্কুলে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত আরেকটি সভায় অংশ নেন। এতে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার এবং সেনবাগ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs