ফেনীতে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সাথে জেলা সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

মহিউদ্দিন মহি খন্দকার, ফেনী প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার; ১৬ জুন মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্পষ্টভাবে জানান, ফেনী জেলায় অপরাধ করে কেউ পার পাবে না এবং আর কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি মূলক ভাবে ফাঁসানো হবে না।
পুলিশ সুপার আরও, থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পুলিশ সদস্য বা বাইরের কেউ টাকা দাবি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে তিনি বলেন, মাদকের সরবরাহ ও বিস্তার নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। এছাড়া কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনের প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি।
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, পুলিশের লুট হওয়া অস্ত্রসহ জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় ব্যবহৃত সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মু. সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ সুপারের সামনে তুলে ধরেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs