শিক্ষার উন্নয়নে লায়ন সৈয়দ হারুনের ব্যতিক্রমী উদ্যোগ-প্রযুক্তি সামগ্রী উপহার

মোহাম্মদ মাসুদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ঢালুয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পাঠদানের অনুমতি লাভ উপলক্ষে এক বর্ণাঢ্য “শুকরিয়া সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে ২০২৬) বিকাল ৪টায় মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য জয়নুল আবেদীন ফারুক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়াতুল মোদার্রেছিন (মাদ্রাসা শিক্ষক সমিতি) সেনবাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মীর হোসেন চৌধুরী। আয়োজনে ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা অলী উল্যাহ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ বলেন, শিক্ষার উন্নয়ন এবং দ্বীনি শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢালুয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় একটি অত্যাধুনিক ল্যাপটপ এবং স্ক্যানিং ও ফটোকপি সুবিধাসম্পন্ন একটি বিশেষায়িত প্রিন্টার উপহার হিসেবে প্রদান করা হয়।
এছাড়াও, মাদ্রাসা কর্তৃপক্ষের অনুরোধে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ২ লক্ষ টাকা অনুদানের বিনিময়ে উক্ত মাদ্রাসার একজন আজীবন দাতা সদস্য হিসেবে সম্পৃক্ত হওয়ার সম্মতি প্রদান করেন লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs