কুমিল্লায় ছাত্রশিবিরের উদ্যাগে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা প্রতিনিধি:

by protibimbo
0 মন্তব্য 10 বার পড়া হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যাগে এসএসসি, দাখিল ও সমমান ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়।
২২ আগস্ট শনিবার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের ডা. একেএম কামরুজ্জামান খান মিলনায়তনে শুরুতে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা প্রদান ও তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। ছাত্রশিবিরের নাঙ্গলকোট সদর শাখা সভাপতি রাকিবুল হাসানের প্রানবন্ত সঞ্চালনায় ও নাঙ্গলকোট থানা দক্ষিণ সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শিব্বীর আহমদ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুমতাসিম বিল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, অফিস সম্পাদক ইব্রাহিম ভূইয়া আজাদ, দাওয়াহ সম্পাদক সাফায়েত উল্লাহ, উপজেলা জামায়াত আমীর মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক উপজেলা আমীর মাস্টার আবদুল করিম, পৌরসভা জামায়াত আমীর হারুনুর রশিদ, পৌরসভা জামায়াত সেক্রেটারি ও পৌর জামায়াতের মেয়রপ্রার্থী এডভোকেট আনোয়ার হোসাইন, চবি জিএস মনির হোসেন, কবি আফজাল হোসাইন মিয়াজী, উপজেলা উত্তর সভাপতি ইফতেয়ার ইসলাম প্রমুখ।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs