দশম গ্রেডে বেতন পাবেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা

by protibimbo
0 মন্তব্য 3 বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত বেতন নির্ধারণের পদ্ধতি আইবাস++-এ যুক্ত করার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। একইসঙ্গে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জিও (সরকারি আদেশ) জারির তারিখের আগে কোনো আর্থিক বকেয়া পাবেন না প্রধান শিক্ষকরা।

মঙ্গলবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগের বাস্তবায়ন-৮ শাখা। এতে সই করেছেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা।

নির্দেশনা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের পদ্ধতি আইবাস++-এ যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারির তারিখের আগের কোনো আর্থিক বকেয়া সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা প্রাপ্য হবেন না।

Banner

অর্থ বিভাগের চিঠিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২৭ জুলাইয়ের দুটি চিঠির সূত্র উল্লেখ করা হয়েছে।

ওই চিঠির পরিপ্রেক্ষিতেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের পদ্ধতি আইবাস++-এ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১-এর অতিরিক্ত সচিবকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি অবহিত করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিবের একান্ত সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে।

এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের প্রক্রিয়া আইবাস++-এর মাধ্যমে সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে মঙ্গলবার এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বেতন নির্ধারণের এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জিও জারি করতে হবে।

২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রধান শিক্ষকদের পদটি দশম গ্রেডে উন্নীত করা হয়। কিন্তু দশম গ্রেড অনুযায়ী তারা বেতন পাচ্ছিলেন না। প্রায় ১০ মাস পর অবশেষে দশম গ্রেডের সুবিধার আদেশ জারি করা হলো।

গত ডিসেম্বর থেকে পাওনা বকেয়া নিয়ে আদেশে বলা হয়, প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ (জিও) জারির তারিখের পূর্বের কোনো আর্থিক বকেয়া প্রধান শিক্ষকরা প্রাপ্য হবেন না।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs