নোয়াখালীর সেনবাগ উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে “ফ্যামিলি কার্ড” বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেল ৩টায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপজেলার চাঁনপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ৩৮৮টি পরিবারের মাঝে এ ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। সেনবাগ মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-আংশিক সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং উপকারভোগী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের সহায়তায় সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবে বলেও আশা প্রকাশ করা হয়।
সেনবাগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, উপকৃত ৩৮৮ পরিবার
আলাউদ্দিন, সেনবাগ প্রতিনিধি:
৫

