নোয়াখালীর সেনবাগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সাংসদ নোয়াখালী-০২, সেনবাগ-সোনাইমুড়ি আংশিক আসনের সংসদ সদস্য জনাব জয়নুল আবদিন ফারুক।
মঙ্গলবার (৫ মে) সকালে তিনি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে তিনি স্বাস্থ্য কমিটির মাসিক সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে সাধারণ মানুষের জন্য মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।
সেনবাগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংসদ সদস্য জনাব জয়নুল আবদিন ফারুক
মোহাম্মদ মাসুদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি:
৬

