ঊনসত্তরের গণঅভ্যুথানের অন্যতম লড়াকু নায়ক কবি, গবেষক ইতিহাসবিদ সামসুদোহা ভাই আর আমাদের মাঝে নেই।
২০ এপ্রিল ২০২৬, সোমবার, আজ দুপুর ১২.০০ টায় উত্তরার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না এলাহি রাজেউন। যা উনার ছেলের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি।
মৃত্যুকালে তিনি স্রী, এক ছেলে, নাতি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
আগামী দিন বাদ জোহর (তাঁর নিজ বাড়িতে- নীলফামারীর, নীলকমল) তাঁর দাফন সম্পন্ন হবে।
তিনি ছিলেন- একদম সাদা মনের মানুষ। নীলফামারী-এর সাবেক সাংসদ ছিলেন। সবসময় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

