ঈদ উপহার বিতরণ করছেন আব্দুস সালাম সরকার

জুবায়ের হোসেন, ঢাকা প্রতিনিধি

by protibimbo
০ মন্তব্য ২৫ বার পড়া হয়েছে

উত্তরা পূর্ব থানায় গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন আব্দুস সালাম সরকার
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরা পূর্ব থানা বিএনপির যোগ্য আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সালাম সরকার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গরিব, অসহায় ও মেহনতী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে যাচ্ছেন।
সম্প্রতি ৫০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি নিজ উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্থানীয় ব্যক্তি ও বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ঈদ উপহার বিতরণকালে আব্দুস সালাম সরকার বলেন, “পবিত্র ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য ওয়ার্ডের প্রায় তিন থেকে পাঁচ হাজার গরিব ও অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়া।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত, যাতে সবাই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রতি বছরই আব্দুস সালাম সরকার গরিব মানুষের পাশে দাঁড়ান এবং ঈদের সময় তাদের সহায়তা করেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs