“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
সভায় বক্তারা বলেন, প্রবীণ ব্যক্তিরা আমাদের সমাজের পথপ্রদর্শক। তাদের বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা ও সুচিন্তিত মতামত নতুন প্রজন্মের জন্য পাথেয়। তাই প্রবীণদের যথাযথ সম্মান, সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন নিশ্চিত করা আমাদের সকলের সামাজিক দায়িত্ব।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার, পরিসংখ্যান কর্মকর্তা অজিত রায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেন প্রমুখ।
এর আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত
রফিকুল ইসলাম রবি, নোয়াখালী প্রতিনিধি:
3

