নাঙ্গলকোটে ড. দেলোয়ার হোসেনের সহধর্মিনীর দাফন সম্পন্ন

মোহাম্মদ সোহরাব হোসেন, নাঙ্গলকোট ( কুমিল্লা) প্রতিনিধি

by protibimbo
0 মন্তব্য 11 বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সাহেদাপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, ইসলামী ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট, ঢাকাস্থ নাঙ্গলকোট ফোরামের সভাপতি ডক্টর দেলোয়ার হোসেনের সহধর্মিনী মোসাম্মৎ রহিমা আক্তার মঙ্গলবার ঢাকার উত্তরার বাসায় ইন্তেকাল করেছেন।

মরহুমের প্রথম জানাযা মঙ্গলবার রাত ঢাকার উত্তরার বাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. সফিকুর রহমান এমপি।

বুধবার সকাল ৯ টায় ২য় ও শেষ জানাযা নিজ এলাকায় নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ডক্টর দেলোয়ার হোসেনের বড় ভাই মাওলানা সফিকুর রহমান।

জানাযায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত, জামায়াতের দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, সিপি নুরুল কবীর, উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবু নোমান ফারুক কাওসার।
নাঙ্গলকোট বিএনপি নেতা মাজহারুল ইসলাম ছুপু, কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. জাকের হোসেন।
নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবদুর রাজ্জাক, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমীর হারুনুর রশিদ, , আবুল কাশেম চেয়ারম্যান,বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক কবি মোহাম্মদ সোহরাব হোসেন, নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফজাল হোসাইন মিয়াজী, সাবিত্রা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান , সেক্রেটারি হেলাল উদ্দিন তসলিমসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
জানাযা শেষে নিজেদের প্রতিষ্ঠিত আব্দুর রহমান দরবেশ এতিমখানা ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs