নোয়াখালীর সেনবাগ পৌর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রেসক্লাব, সেনবাগের সাধারণ সম্পাদক এবং জামায়াতে ইসলামীর পৌর যুব বিভাগের সভাপতি আলাউদ্দিন আলো-এর উদ্যোগে এসব সংস্কারকাজ বাস্তবায়ন করা হয়।
পৌর শহরের সুলতান প্লাজা মোড়, উপজেলা গেট এবং সেনবাগ উপজেলা হাসপাতালসংলগ্ন আজিম চৌধুরী বিল্ডিংয়ের সামনে দীর্ঘদিনের জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে।
এলাকাবাসী জানান, এসব গুরুত্বপূর্ণ স্থানে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে ভাঙা ও নিচু অংশে পানি জমে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ত।
জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আলাউদ্দিন আলোর উদ্যোগে সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, পৌর শহরের অন্যান্য ক্ষতিগ্রস্ত সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানেও দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ বাস্তবায়ন করা হবে।

