বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম চেয়ারম্যান সুপার মার্কেট (কামারপাড়া আড়ত, উত্তরা)-এর নবগঠিত ব্যবসায়িক পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভায় কামারপাড়া আড়তের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হন জনাব এরশাদ মিয়াজী।
নবগঠিত কমিটির সকল দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করা যায়, তাঁদের দূরদর্শী নেতৃত্বে এই প্রতিষ্ঠান নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ব্যবসায়ী সমাজের মধ্যে আরও সুষ্ঠু ও সমন্বিত পরিবেশ গড়ে উঠবে।
মিনহাজ উদ্দীন আত্তার
লেখক। আলেম ও কৃষি উদ্যোক্তা।
উত্তরা কামারপাড়া। ১০ সেক্টর।

