কবি-সাহিত্যিকরা রাস্তায় নেমে আসলে কোন ষড়যন্ত্র টিকতে পারে না: শামসুজ্জামান দুদু

by protibimbo
0 মন্তব্য 36 বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র এবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কবি, সাহিত্যিক, লেখক ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘বোমা, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে, প্রতিবাদ ও কবিতা পাঠ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কবি ও শিক্ষাবিদ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহিদ আজাদ। প্রধান বক্তা ছিলেন বিএফইউজের মহাসচিব ও বাসসের ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন কবি সৈয়দ রনো ও কবি সাজেদা হেলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘যে দেশের সাহিত্যিক, কবি, লেখক রাস্তায় নেমে আসেন, সেখানে আর ষড়যন্ত্র ঠাঁই পায় না, টিকে থাকতে পারে না। আজকে যখন আপনারা আপনাদের সাধনা, আপনাদের সময়কে মর্যাদার ঊর্ধ্বে না নিয়ে দেশকে বুকে টেনে নিয়েছেন, তখন পার্শ্ববর্তী দেশ যত ষড়যন্ত্রই করুক না কেন, আওয়ামী লীগ যত ষড়যন্ত্রই করুক না কেন, কোনো কিছুতেই কাজ হবে না।’
বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এবং বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। বিশ্ববাসী ওই নির্বাচনকে অবাধ ও অত্যন্ত গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি আইনের আওতায় এনে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন।
তিনি বলেন, একটি গোষ্ঠী মানুষের নিরাপত্তা ধ্বংস করার জন্য সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও আক্রমণ করছে। অগ্নিসন্ত্রাসের মধ্য দিয়ে দেশকে বিপন্ন করার চেষ্টা করছে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব রাজনৈতিক দল, কবি, সাহিত্যিক, লেখক ও বুদ্ধিজীবীদের এক কাতারে দাঁড়িয়ে স্বাধীনতা রক্ষা করতে হবে। স্বাধীনতা যাতে বিপন্ন না হয়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, বাংলাদেশকে নিয়মকানুন ও শৃঙ্খলার মধ্যে আনা গেলে দেশটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। গত ৫৫ বছর ধরে তাঁরা এই লড়াই করছেন। গণতন্ত্র ও স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছিলেন। দেশবাসীর জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বাংলাদেশের গণতন্ত্রের জন্য নিরলসভাবে চেষ্টা করেছেন। তাঁদের পথ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের স্বার্থ, দেশের স্বার্থ ও গরিব মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছেন।
আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, যারা অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সীমান্তের ওপারে নানা ধরনের ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্র সফল হবে না। শেখ হাসিনার শাসনামলে হত্যাকা-ের পাশাপাশি দেশের সম্পদ ও অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগের প্রশংসা করে দুদু বলেন, কবিতা পাঠের মধ্য দিয়ে কবি-সাহিত্যিকেরা যে প্রতিবাদ জানিয়েছেন, তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে একটি বার্তা। এ জন্য আয়োজকদের ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
প্রধান বক্তা কাদের গনি চৌধুরি বলেন, বাংলাদেশকে আর কোন রাজ্যের কররাজ্য হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। সবুজ এই দেশ কারো ইন্ধনে আর পুড়ে মরুভূমি হবে না। তিনি বলেন, ফ্যাসিবাদীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। বেশি বাড়াবাড়ি করলে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। জনাব চৌধুরি বলেন, এই দেশ হাছন লালনের দেশ। এ দেশে কোন বিজাতীয় সংস্কৃতির স্থান হবে না। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদই একমাত্র শান্তির পথ, সমৃদ্ধির পথ। জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে গঠন মূলক ও ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে ইনশাআল্লাহ সকল চক্রন্ত রুখে দিয়ে তা পরিপূর্নতা লাভ করবে। আজ কবি লেখক সমাজ পথে নেমেছে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের সকল জনগন ঐকবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতীয়তাবাদী সাংস্কৃতি জোটের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে দ্বিজাতীয় অপসংস্কৃতির কবল থেকে রক্ষা করতে হবে।
শাহীন রেজা বলেন, আজ কবি লেখকেরা রাজপথে নেমেছে। ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং কবিতা পাঠ ও প্রতিবাদি সংগীতে অংশ নেন, জামাল উদ্দিন জামাল, ফেরদৌস সালাম, এবিএম সোহেল রশিদ, শাহিন রিজভী, হাসান কামরুল, হুমায়ুন কবির সিকদার, জেসমিন দিপা, রাজু আহমেদ, সৈয়দ জাহিদ মাহমুদ, জাবেদ পাটোয়ারী, আলমগীর সরকার লিটন, ড. কাজী মনিরুস জামান মনির, কুতুব উদ্দিন, গোলাম মাওলা সিকদার, মজিবুর রহমান বকুল, নাসরিন ইসলাম শেলী, এন এ পলাশ, মঞ্জু খন্দকার, নুরুন নাহার আনছারী, মুক্তি আল মাহমুদ খান, রুকুন উদ দৌলা সোহেল, মাহমুদুল হাসান, মতিউর রহমান প্রমুখ।

বার্তা প্রেরক
সৈয়দ জাহিদ মাহামুদ
দপ্তর সম্পাদক
জাতীয়তাবাদী লেখক ফোরাম

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs