গাজীপুর নগরীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে রাজবাড়ী ঢাল থেকে জয়দেবপুর রেল ক্রসিং হয়ে শিববাড়ি পর্যন্ত সড়কটি ৬০ ফুট প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত সড়ক প্রশস্তকরণ প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। বুধবার (১২ আগস্ট ২০২৬) তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রকল্প এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে নগরীর যানজট নিরসন, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, সড়কটি প্রশস্ত করা হলে নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল আরও স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের যানজট কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নগরবাসীর প্রত্যাশা, প্রকল্পটির বাস্তবায়ন দ্রুত সম্পন্ন হলে গাজীপুর নগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।

