হুমায়ূন আহমেদ স্মরণে চৈত্র সাংস্কৃতিক সংগঠনের স্মরণসভা অনুষ্ঠিত

by protibimbo
0 মন্তব্য 189 বার পড়া হয়েছে

সাহিত্য, সংস্কৃতি ও মানবতার নিরন্তর অভিযাত্রা: বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ-এর স্মরণে “চৈত্র সাংস্কৃতিক সংগঠন, ঢাকা”-এর উদ্যোগে ২৪ জুলাই শুক্রবার, বিকেলে, বিশ্বসাহিত্য কেন্দ্রের কক্ষ নং–৪০১ এ এক স্মরণসভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম, প্রকাশক, অন্যপ্রকাশ প্রকাশনী। বিশেষ অতিথি ছিলেন আবদুল্লা নাছের, প্রধান নির্বাহী সম্পাদক, অন্যদিন এবং মোমিন রহমান, সহকারী সম্পাদক, পাক্ষিক অন্যদিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাল্গুনী এলিজাবেথ, সংগঠক, চৈত্র সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানের শুরুতে কবি ও লেখক আলোক নন্দন হুমায়ূন আহমেদের জীবন ও সাহিত্যকর্মের ওপর একটি সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল জীবনী পাঠ করেন। এরপর গদ্য পাঠ করেন কবি ও লেখক নাফিউল হক। তরুণের চোখে সাহিত্য ও জীবন’ শীর্ষক আলোচনায় নিজের ভাবনা তুলে ধরেন তরুণ লেখক সিদ্দিক মিলু।

আলোচনা পর্বে বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে এমন এক অনন্য ধারা সৃষ্টি করেছেন, যা প্রজন্ম থেকে প্রজন্মে পাঠকদের অনুপ্রাণিত করে যাচ্ছে। তাঁর সাহিত্য মানুষের সুখ-দুঃখ, স্বপ্ন, ভালোবাসা ও জীবনের গভীরতাকে সহজ অথচ শিল্পসম্মত ভাষায় তুলে ধরেছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠ। এতে কবিতা পাঠ করেন কবি শিখা সরকার, দৃষ্টি নূত, আলোক নন্দন, শৈবাল নূর, রকি,সঞ্জীবন বৈদ্য, স্বচ্ছ, সাফোয়ান আমিনসহ উপস্থিত আরও অনেক কবি ও সাহিত্যপ্রেমী।

অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা, স্মৃতিচারণ, সাহিত্যপাঠ ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয়।

Banner

সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা বিশ্বাস করেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs