14
রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার প্রথম সভা অনুষ্ঠিত
ঢাকা, ২৭ জুলাই ২০২৬:
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া (২০২৬–২০২৮)-এর প্রথম সভা আজ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। সভায় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার, রিহ্যাবের কার্যক্রমের ইতিবাচক প্রচার, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি, তথ্যভিত্তিক যোগাযোগ, গুজব (Rumour) প্রতিরোধ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে আগামী ১২ থেকে ১৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ সফলভাবে আয়োজন ও ব্যাপক প্রচারের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
আজ ২৭ জুলাই ২০২৬ (সোমবার) বিকেল ৫টায় রিহ্যাব সচিবালয়ের (৭ম তলা) সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালাম।

সভায় চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার (২০২৬–২০২৮) বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি গণমাধ্যমের সঙ্গে কার্যকর সমন্বয়, রিহ্যাবের কার্যক্রমের ইতিবাচক প্রচার, ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় উপস্থিতি নিশ্চিতকরণ, তথ্যভিত্তিক যোগাযোগ ব্যবস্থা জোরদার এবং গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্বশীল ও ইতিবাচক গণমাধ্যমের বিকল্প নেই। তিনি রিহ্যাবের কার্যক্রম আরও কার্যকরভাবে জনগণের কাছে তুলে ধরতে স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (৩) এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মোঃ হারুন অর রশিদ, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম. ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেন সদস্য এম. মমিনুল ইসলাম সংগ্রাম,শামিমা আলম, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী, শরীফ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান চৌধুরী এবং মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবাই নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে গঠনমূলক মতামত, পরামর্শ ও সুপারিশ প্রদান করেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, আসন্ন রিহ্যাব সামার ফেয়ার-২০২৬-কে কেন্দ্র করে জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা, সংবাদমাধ্যমের সঙ্গে কার্যকর সমন্বয় এবং আবাসন খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।
উল্লেখ্য আগামী ১২ থেকে ১৫ আগস্ট ২০২৬পর্যন্ত ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেঅনুষ্ঠিত হবে রিহ্যাব সামার ফেয়ার-২০২৬। চার দিনব্যাপী এ মেলায় দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, আবাসন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে। দর্শনার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন আবাসন প্রকল্প, ফ্ল্যাট, প্লট, গৃহঋণ সুবিধা এবং বিনিয়োগ-সংক্রান্ত তথ্য জানার সুযোগ পাবেন।

