বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। এর আগে, তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
গত ২ জুন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে দুই সপ্তাহের মধ্যে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠন করা হবে বলে ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর পরপরই চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগের ঘটনা ঘটলো। তবে, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীরা আন্দোলন করে আসছিলেন।
পদত্যাগের বিষয়ে এক বার্তায় পদত্যাগী চেয়ারম্যান জানান, গত ২১ মাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর তিনি ব্যক্তিগত উদ্যোগ ও পরিকল্পনায় মনোযোগ দেওয়ার জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

