কবি মেজর পলক রহমান-এর কবিতা: প্রাকৃতজ প্রেক্ষিত

কবিতা

by protibimbo
০ মন্তব্য ২৯৭ বার পড়া হয়েছে
প্রাকৃতজ প্রেক্ষিত
– পলক রহমান।
সূর্য বোঝে না কোনো মৌসুমী কথা
বোঝে না পৃথিবীর কৌনিক ঘূর্ণন,
আকাশ বোঝে না বজ্রের হুঙ্কার
বোঝে না কোন্‌ মেঘে কত বর্ষণ।
.
রাত্রি চেনে না কোনো গৃহহীন মানুষ
চেনে না কোন্‌ তারা কখন যায় ঝরে,
চাঁদ চেনে না চাঁদনীর কোন চাঁদ মুখ
প্রেমের রসে কবি কেবল কাব্য করে।
.
সাগর বোঝে না নদীতে কে দিল বাঁধ
বোঝে না কোন নাবিক হারালো পথ,
তীর গোনে না কত ঢেউ হারালো গায়ে
গোনে না পর্যটকের হল কিনা বিপদ।
.
আমি বুঝি না বুক চিরে দেখানো প্রেম
বুঝি না তোমাকে কতটুকু ভালোবাসি,
শুধু বুঝি- তোমাকে ছাড়া এ জীবনে
বেঁচে থাকা অর্থহীন এক মৃত পরবাসী।
.
মৃত্যু খোঁজে না কে হারাল কার আপন
খোঁজে না কার বেঁচে থাকাই প্রয়োজন,
জন্ম নয় কোন শর্ত নির্দিষ্ট করে বাঁচার
তবু বেঁচে থাকার জন্য কত আয়োজন।
১৬ সেপ্টেম্বর, ২০২৫

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs