নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের কৃতি সন্তান সারাহ মাহনাজ শান্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের Polytechnic University, Orlando থেকে Master’s of Criminal Justice বিষয়ে ৪.০০-এর মধ্যে ৪.০০ (CGPA) অর্জন করে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।
এর আগে তিনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (LL.M.) ডিগ্রি অর্জন করেন। শান্তু নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন ও দক্ষিণখান থানা মহিলা দলের নেত্রী জাকিয়া সুলতানা পান্নার কন্যা।
নিজের এ সাফল্যের জন্য তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া কামনা করেছেন।
সারাহ মাহনাজ শান্তুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সেনবাগের মেয়ে সারাহ মাহনাজ শান্তুর অসাধারণ সাফল্য
৯

