সেনবাগ পৌর শহরের কোনো স্কুলের সামনে রিকশা, অটোরিকশা কিংবা সিএনজি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করা যাবে না বলে কঠোর নির্দেশ দিয়েছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)।
সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা রিকশা ও সিএনজি সরিয়ে দেন তিনি। জানা যায়, বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যানবাহন দাঁড়িয়ে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হতে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল।
বিষয়টি নোয়াখালী-২ আসনের সম্মানিত সংসদ সদস্যের নজরে এলে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশাসনের সহযোগিতা কামনা করলে সেনবাগ থানার ওসি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন।
আজকে ১৮ মে ২০২৬, সোমবার, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে বিদ্যালয়ের সামনে থাকা সকল রিকশা, অটোরিকশা ও সিএনজি সরিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং ভবিষ্যতে কোনো স্কুলের সামনে যানজট সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।

