সবশেষ সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এমন সাফল্যের পর ফিফা ফুটসাল র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৪৪ থেকে ৪২–এ উঠেছে সাবিনা খাতুনরা।
শুক্রবার (৮ মে) প্রকাশিত ফিফা নারী ও পুরুষ ফুটসালের র্যাঙ্কিং থেকে এই তথ্য উঠে এসেছে।
র্যাঙ্কিং, দুই বিভাগেই এক নম্বরে অবস্থান করছে ব্রাজিল। নারী ফুটসালে ৯৬ ও পুরুষ ফুটসালে ১৪৩ দেশ র্যাঙ্কিংয়ের আওতায় রয়েছে।
বাংলাদেশ নারী ফুটসাল দল ২০১৭ সালে এশিয়া কাপ ফুটসালে অংশ নিয়েছিল। তাই নারী দলের র্যাঙ্কিং আগে থেকেই ছিল। গত বছর বাংলাদেশ পুরুষ ফুটসালে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেয় প্রথমবার।
এরপর সাফ টুর্নামেন্টেও অংশগ্রহণ করে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দলের অবস্থান এখন ১৩৯। দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার পরও বাংলাদেশ মাত্র র্যাঙ্কিংয়ে প্রবেশ করেছে।

