সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত

মাসুদ তাহের, সেনবাগ প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য ২৫ বার পড়া হয়েছে

সৈয়দ হারুন ফাউন্ডেশনের সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে “সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় অর্জুনতলা ছিলোনিয়া এলাকার সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা এবং রুহুল আমিন স্মৃতি ফাউন্ডেশনের সিইও মাষ্টার আব্দুস সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য রামাদানুল হক বিজয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। এছাড়াও উপস্থিত ছিলেন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার কামাল উদ্দিন, কাশিপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক মুফতি আব্দুল মাজেদ, অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মজুমদার, সদস্য সচিব ইমরান হোসেন ভূঁইয়া, আহ্বায়ক রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় ৫নং অর্জুনতলা ইউনিয়ন এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের একাংশসহ মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করা হয়। এছাড়াও হতদরিদ্র ও জটিল রোগে আক্রান্ত অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে ৩৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলী, সমন্বয়ক, আহ্বায়ক, সদস্য সচিব ও কার্যকরী সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও শিল্পপতিদের এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs