এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক পেলেন কবি আকিব শিকদার

সাহিত্য

by protibimbo
০ মন্তব্য ৫৭৬ বার পড়া হয়েছে

এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক পেলেন কবি আকিব শিকদার

দৃষ্টি মেলো জন্মান্ধ চোখ কবিতা গ্রন্থের জন্য “এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক – ২০২৪” পেয়েছেন কবি আকিব শিকদার। সোনার বাংলা সাহিত্য পরিষদ প্রতি বছর সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রদান করে থাকে।

গত ২২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে শাহবাগে অবস্থিত জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন কক্ষে প্রায় চার শতাধিক কবি সাহিত্যিকের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সংগঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের বরেণ্য কবি মতিন  বৈরাগী। বিশেষ অতিথি ছিলেন কবি ফারুক মাহমুদ, কবি ও সাহিত্যিক জাকির তালুকদার,  কবি রেজাউদ্দিন ষ্টালিন, কবি এবিএম সোহেল রশিদ। অনুষ্ঠানটির সভাপতি ও মুল আয়োজক ছিলেন আহমেদ সৈয়দ শাহনুর।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এনাম আনন্দ, সুফিয়া রেখা ও রিমা চিশতি ।

এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক পুরস্কারে ভূষিত হয়ে কবি আকিব শিকদার সোনার বাংলা সাহিত্য পরিষদ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এস বি এস পি সাহিত্য পুরস্কার এর সার্বিক সাফল্য কামনা করেন।

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs