কুমিল্লার তিতাস প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: নাজমুল করিম সভাপতি, তাসীন তিহামী সম্পাদক

আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা

by protibimbo
0 মন্তব্য 22 বার পড়া হয়েছে

তিতাস প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: নাজমুল করিম সভাপতি, তাসীন তিহামী সম্পাদক

কুমিল্লার তিতাস প্রেসক্লাবের ২৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিবার্ষিক কাউন্সিলে সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের তিতাস সংবাদদাতা নাজমুল করিম ফারুককে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের তিতাস-হোমনা প্রতিনিধি তাসীন তিহামীকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক খবরের সামসুদ্দিন আহমেদ সাগর, সহ-সভাপতি দৈনিক দিন প্রতিদিনের মো. জহিরুল ইসলাম পাশা, সহ-সভাপতি দৈনিক আলোকিত সকালের মো. মাহবুবুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের তোফাজ্জল হোসেন শাকিল এবং দি বিজনেস টাইমসের মো. শরীফুল ইসলাম শিকদার। সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলার মো: বিল্লাল মোল্লা এবং সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশের মো. তাজুল ইসলাম মুন্সী।
কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশ সমাচারের আব্দুর রহিম,
দপ্তর সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদের আহনাফ তিহামী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক গড়ব বাংলাদেশের মো. রমিজ মিয়া, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শিক্ষাবার্তার প্রতিনিধি কবি মো. শাহজামান শুভ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক দৈনিক তরুণ কণ্ঠের সাইফুল ইসলাম নাজমুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দৈনিক প্রথম বাংলার সঞ্জয় চন্দ্র দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক আজকের খবরের মো. হানিফ মিয়া এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দৈনিক আমার শহরের খন্দকার ফরমুজ আহমেদ।

কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সাপ্তাহিক বাংলা বার্তার মো. কামরুল হাসান সরকার, দি বাংলা ইন্ডিপেনডেন্টের মোহাম্মদ শাহজাহান, দৈনিক গণমানুষের আওয়াজের বাবুল আহমেদ, এনটিভি অনলাইনের মো. হাবিবুর রহমান, কুমিল্লার পেপারের কাজী মো. নাহিদ, দৈনিক কুমিল্লার জমিনের সম্রাট শাহজাহান, কুমিল্লা প্রকাশের মো. এমরান হোসেন ও সাফা নিউজের মো. আনিছুর রহমান।

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs