দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতার ধারাবাহিকতায় দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক কাজী রোকেয়া (কেয়া)।
দীর্ঘ বছর ধরে তিনি গাজীপুর ও টঙ্গী অঞ্চলে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন এবং পেশাগত নিষ্ঠার মাধ্যমে তিনি সাংবাদিক মহলে একটি পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সম্প্রতি দৈনিক প্রাণের বাংলাদেশ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে প্রতিষ্ঠানের পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে তিনি পত্রিকাটির গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর কাজী রোকেয়া (কেয়া) বলেন, “সাংবাদিকতার মূলনীতি সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি অতীতের মতোই নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই। মানুষের কথা ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরাই আমার অঙ্গীকার।”
দৈনিক প্রাণের বাংলাদেশের সম্পাদকমণ্ডলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা পত্রিকার গাজীপুর অঞ্চলের সংবাদ পরিবেশনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে।
দৈনিক প্রাণের বাংলাদেশের গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক কাজী রোকেয়া (কেয়া)
মো. জহিরুল ইসলাম হামিদ, বিশেষ প্রতিবেদক:
108

