ধৈর্য, পরিশ্রম এবং মানুষকে মানবিক সেবা দেয়ার স্বপ্ন লালন করা ছোট বেলা থেকে গড়ে উঠা, চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় নজির নোবেলকে দৈনিক প্রতিবিম্ব পরিবার এবং প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যাগে সংবর্ধনা প্রদান করা হয়। ১৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের নাঙ্গলকোট সাংবাদিক ফোরাম মিলনায়তনে সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি গিয়াস উদ্দিন ফারুকীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেকচারাল সাংবাদিক ত্বোহা হাছান ভূইয়া স্বাধীন, নাঙ্গলকোট সাংবাদিক ফোরামের সভাপতি এম শাখাওয়াত হোসেন, কবি আজিম উল্যাহ হানিফ, মোতালেব হোসেন শান্ত প্রমুখ।
নজির নোবেল ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে নাঙ্গলকোট এ আর হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। সে পৌরসভার ১নং ওয়ার্ড বেতাগাও গ্রামের প্রফেসর আলী আক্কাসের ছেলে। নজির নোবেল প্রতিবিম্ব সাহিত্য পরিষদ, কুমিল্লা জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কুমিল্লায় নজির নোবেলকে প্রতিবিম্বের সংবর্ধনা
আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি:
41

