সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কুমিল্লা জেলা শাখার দায়িত্বশীলদের মূল্যায়ন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে:
বুধবার (১২ আগস্ট) কুমিল্লা নগরীর রাজগন্জ হিলটন টাওয়ারের ক্যাপসিক্যাম চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির প্রতিনিধি বিএম মহিউদ্দিন মন্টির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস।
সভায় জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, দায়িত্বশীলদের ভূমিকা মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় সাংগঠনিক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ফরিদ উদ্দিন, জেলা কমিটির সহ-সভাপতি ও এনটিভির প্রতিনিধি মনোয়ার হোসেন, সহ-সভাপতি ও দৈনিক আমার প্রানের বাংলাদেশ সহ-সম্পাদক আবদুল আউয়াল সরকার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, দপ্তর সম্পাদক বাকী অনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাফি, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনাজ আক্তার এ্যানি,নির্বাহী সদস্য আলমগীর হোসেন বাচ্চু প্রমুখ।
সভায় সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি, পেশাগত নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

