সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’র নতুন কমিটি গঠন

ঢাকা প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য ১৭ বার পড়া হয়েছে

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতি আজিজুল,সম্পাদক কালিমুল্লাহ সাংগঠনিক সম্পাদক কামাল

রাজধানীর উত্তরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সভা ও ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভা শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হকের মাধ্যমে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে- এ কে এম আজিজুল হক, সভাপতি; মো. কালিমুল্লাহ ইকবাল, সাধারণ সম্পাদক এবং কামাল খানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক বলেন, “নতুন কমিটিকে আগামী দিনগুলোতে দেশ ও দশের সেবায় নিবেদিত হয়ে কাজ করতে হবে। সাংবাদিকতার মহান ব্রত নিয়ে কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।”

Banner

সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, দায়বদ্ধতা ও সমাজ সংস্কারে গণমাধ্যমকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল ওহাব রিংকু, বিদায়ী সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী,মোসলেহ উদ্দিন বাচ্চু, আবুল খায়ের (কবি, সম্পাদক, ও প্রকাশক), ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মানিক, এইচ এম মাহফুজুল ও রোমান শেখ প্রমুখ।

নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার শপথ গ্রহণ করেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs