যেচে কারো খোঁজ খবরটা…
— দেবদাস হালদার
যেচে কারো খোঁজ খবরটা নিতে গেলেই
উঠতি বয়সের
অনেক মানুষ অনেক কিছুই মনে করে;
কেউ ভাবে তার রূপের মোহে খাচ্ছি খাবি
কেউ ভাবে তার
প্রসাদ পেতে নতজানু হয়ে আছি পড়ে।
ভুল সবই ভুল! এসব কিছুর মোহে পড়ার
সময় সুযোগ এই
বয়সে থাকলেও কারো এই আমিটার নাই;
তবে মানুষকে আমি বিশ্বাস করি আপন
ভাবি ভালোবাসি
পরিনামে মনোকষ্টে নাকানিচুবানিও খাই।
তারিখ: ২৭/১১/২৬ইং, শুক্রবার
দুপুর:-১৪:৪১ মিনিট
ঢাকা, বাংলাদেশ।


