ভাইরাল ‘রাগ করলা’ কবিরাজ আসলে ছোটবেলা থেকেই পেশাদার অভিনেতা…

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’— বর্তমানে সামাজিক মাধ্যমে বহুল আলোচিত এ সংলাপটি প্রায় সবার মুখে মুখে। ফেসবুক, টিকটক ও ইউটিউবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ডায়ালগটি নিয়ে অনেকেই ধারণা করেছিলেন, এটি কোনো বাস্তব কবিরাজের বক্তব্য। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল সেই ‘কবিরাজ’ আসলে একজন পেশাদার অভিনেতা।

তার নাম ঈমান আলী। প্রায় দুই দশক আগে পরিবারসহ লালমনিরহাট থেকে জীবিকার সন্ধানে গাজীপুরে চলে আসেন তিনি। এরপর থেকেই গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল ঈমান আলীর। সময়ের সঙ্গে সেই আগ্রহই পেশায় রূপ নেয়। বর্তমানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন তিনি। সামাজিক সচেতনতামূলক ও বিনোদনধর্মী নানা ভিডিওতে নিয়মিত দেখা যায় তাকে।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টে কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার অভিনয়, বাচনভঙ্গি এবং বিশেষ করে ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ সংলাপটি মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখো ভিউ ও শেয়ার পেয়ে ভাইরাল হয়ে যায়। এমনকি জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা ও তারকারাও এখন এ সংলাপ ব্যবহার করে ভিডিও তৈরি করছেন।

Banner

ঈমান আলী গণমাধ্যমকে জানান, অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হওয়ার স্বপ্ন ছিল তার। তিনি এও বলেন, আমি কোনো পেশাদার কবিরাজ নই। এটি ছিল শুধুই একটি অভিনয়। বিনোদনের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়েছিল। তবে অনেকেই আমাকে সত্যিকারের কবিরাজ মনে করছেন।

তিনি আরও বলেন, যতদিন বেঁচে থাকব, মানুষের বিনোদনের জন্য কাজ করে যেতে চাই।

তার আকস্মিক জনপ্রিয়তায় স্থানীয় এলাকাতেও বেশ আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। প্রতিবেশীদের ভাষ্য, ঈমান আলী দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও একটি সংলাপই তাকে দেশজুড়ে পরিচিতি এনে দিয়েছে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs