বেঙ্গল সেন্টার এ.ফাও, জার্মানি কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত :

ঢাকা প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য ১০ বার পড়া হয়েছে

২১ শে ফেব্রুয়ারি (বাংলা ভাষা আন্দোলন) উপলক্ষে ছোটদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

গতকাল ১৩ মে সন্ধ্যা ৬টায়, হোটেল অর্নেট, বিজয়নগর, ঢাকায় জনাব ইকবাল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: এ এফ এম সোলায়মান চৌধুরী (জনপ্রশাসন সচিব), মাসুদ আহমেদ (সাবেক সিনিয়র সচিব ও কন্ট্রোলার অফ অডিটর জেনারেল), আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ (পরিচালক, এনটিভি), তাসিক আহমেদ (উপদেষ্টা, এটিএন বাংলা), কিংবদন্তি নায়িকা সুচন্দা, সংগীতশিল্পী আলম আরা মিনু, সাবেক জিওসি (নবম পদাতিক) চৌধুরী হাসান সারওয়ার্দী, টিভি উপস্থাপিকা ও সংগঠক ফারজানা ব্রাউনিয়া, প্রমুখ।
শতাধিক টিভি ও মিডিয়া ব্যাক্তিত্ব, কবি,লেখক, উন্নয়নকর্মী ও সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ছিল চমৎকার ডিনার।
ছোট শিশু-কিশোর ও কোমলমতি শিক্ষার্থীদেরকে দেশের ভাষা ও সাংস্কৃতিক মনোভাবে বেড়ে ওঠার জন্য এই ধরনের প্রতিযোগিতা জরুরি বলে মনে করেন; আলোচকগণ এই ধরনের অনুষ্ঠান ও মেধাবিদের মূল্যায়নে এবং তাদের উৎসাহ প্রদানের জন্যে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান। আগামীতে আরো বড় পরিসরে আয়োজনেরও আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতিযোগিতার আয়োজনে ছিলেন: বাংলা একাডেমি পদকপ্রাপ্ত বরেণ্য লেখক নাজমুন নেসা পিয়ারী (জার্মান প্রবাসী) ফাউন্ডার ও প্রেসিডেন্ট, বেঙ্গল সেন্টার, বার্লিন এ, ফাও।
সহযোগিতায়: প্রতিবিম্ব প্রকাশ, উত্তরা, ঢাকা, বাংলাদেশ।

পুরস্কার প্রাপ্ত সেরা তিনজন:
প্রথম) আরাফাত (মাইল স্টোন স্কুল এন্ড কলেজ), ঢাকা।
দ্বিতীয়) জুমারা আক্তার জুমা (এসএসসি পরীক্ষার্থী), সিলেট।
তৃতীয়) তাসবিত বারিক ভূঁইয়া (নোয়াখালী)

Banner

বিশেষ পুরস্কার :
১) ওয়াসিম রেজা নিঝুম (ময়মনসিংহ)
২) নুসরাত জাহান ফাইজা (ময়মনসিংহ)
বিজয়ী সবাইকে পুরস্কার, সম্মাননা তুলে দেয়া হবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs