কবি মাহমুদুল হাসান নিজামীর স্মরণ সভা অনুষ্ঠিত

by protibimbo
০ মন্তব্য ১০ বার পড়া হয়েছে

কবি মাহমুদুল হাসান নিজামীর স্মরণ সভা অনুষ্ঠিত — দেশবরেণ্য কবি-সাহিত্যিকদের মিলনমেলা

প্রখ্যাত কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামীর স্মরণে আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ ও গুণীজনদের উপস্থিতিতে কবির সাহিত্যকর্ম, আদর্শ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ডক্টর সাহেদ মন্তাজসহ দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র কবি মনজু খন্দকার। জাতীয়তাবাদী সাহিত্য পরিষদের সভাপতি কবি মোহাম্মদ শফিউল্লাহ মিয়া এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি শরীফ খান।

Banner

বক্তারা বলেন, কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী বাংলা সাহিত্য অঙ্গনে তাঁর সৃজনশীলতা, চিন্তা ও লেখনীর মাধ্যমে যে অবদান রেখে গেছেন, তা সাহিত্যপ্রেমীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs