এক শ্রমিকের আর্তনাদ। কবিতা। জাকিয়া রহমান

কবিতা

by protibimbo
0 মন্তব্য 522 বার পড়া হয়েছে

এক শ্রমিকের আর্তনাদ!
– জাকিয়া রহমান

জন্মে ছিলাম কেন এই পৃথিবীতে-
শুধু কি এক কর্মের সংস্থানের জন্যে?
লেখাপড়া শিখেও তো হলো না আশা পূরণ।
তাই আমার দাসত্বের বিনিময়ে,
চেয়েছি করতে উপার্জন- বিদেশি মুদ্রা!
এতে নাকি আমার দেশের হবে উন্নতি?
তাই অনেক আশায় উড়াল দিলাম মরুর দেশে,
ঘাম ঝরিয়ে, হাতে ফোসকা ফেলে,
স্বজন থেকে বহু দূরে, রাতে একাকী!
বাস করি একদল মানুষের গোয়ালে,
কাটাই বিনিদ্র রজনী,
মরুর তপ্ত বাতাসে ঘামের গন্ধ গায়ে মেখে।
অথবা কল্পপনার অনুভবে,
রাতে প্রিয়ার চোখের জলে ভেজা বিছানা ভেবে,
জড়িয়ে ধরেছি আমারি সিক্ত বালিশ।
আমি কি জন্মেছিলাম অশ্রুবিন্দু গণনার জন্য?
দীর্ঘ অপেক্ষায়, দিনের পর দিন, মাস আর বছরের পর বছর।
কে শুনেছে আমার ভগ্ন হৃদয়ের নালিশ?
গড়েছি অন্যের ধন আর অট্টালিকা!
তথাপি, আমিতো এখনো গৃহহীন!
এই কি চেয়েছিলাম জীবনের কাছে?

লেখক: আয়ারল্যান্ড প্রবাসী কবি ও কথাসাহিত্যিক।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs