সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

by protibimbo
০ মন্তব্য ৮৬ বার পড়া হয়েছে

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘একটা চাদর হবে’ খ্যাত নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন (গালীব আহসান মেহদী)। শুক্রবার বিকালে আগারগাঁওয়ের জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সুরকার ও সংগীত পরিচালক ঈসা খান দূরে। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার লাশ নেওয়া হয়েছে মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামে। সেখানে গোসলসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন সুরকার দূরে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দাফন ও জানাজার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

১৯৯৭ সালে মুক্তি পায় জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। তবে ২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ শিরোনামের গানটি গেয়ে রাতারাতি তারকা বনে যান এই শিল্পী।

এ পর্যন্ত প্রায় ৩০০ গান গেয়েছেন জেনস সুমন। ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশবাদী’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি গানগুলো তাকে ব্যান্ড সংগীতের জগতে অন্যদের থেকে আলাদা করে।

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs