নির্মলেন্দু গুণের কবিতা: আমার সংসার

by protibimbo
০ মন্তব্য ১২৪ বার পড়া হয়েছে

আমার সংসার

সংসার মানে সোনার কাঁকনে জীবনের রঙ লাগা,
সংসার মানে রক্তে-মাংসে সারারাত্তির জাগা।
সংসার মানে অপেক্ষমাণ এক জোড়া চোখে দাবি,
সংসার মানে সাজানো ভুবন, আঁচলের খোঁটে চাবি।

সংসার মানে অনাগত শিশু পুতুলে সাজানো ঘর,
সংসার মানে মনোহর নেশা, ঈশানে-বিষাণে ঝড়।
সংসার মানে ব্যর্থ-বাসনা, বেদনার জলাভ‚মি,
সংসার মানে সংসার ভাঙা, সংসার মানে তুমি।
________________
নির্মলেন্দু গুণের প্রেমের কবিতা বই থেকে সংকলিত

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs