জনতার নেতা তারেক রহমান
সৈয়দ ইসমাইল হোসেন জনি
বিজয়ীর বেশে ফিরছে স্বদেশে
মাটির টানেতে ঘরে
আশার আলো যে জ্বলছে আবার
সাধারণ মানুষের অন্তরে।
পঁচিশ তারিখে বাঁধভাঙা ভিড়
৩০০ ফুটে হবে দেখা,
মায়ের মমতায় ব্যাকুল পরান
ইতিহাসে হবে লেখা।
এভারকেয়ারে জননীকে দেখে
গুলশানে ফিরবেন তিনি,
সুখ-দুঃখের সাথী হতে চান
সৈয়দ ইসমাইল হোসেন জনি।
ছাব্বিশে যাবে পিতার মাজারে
শ্রদ্ধায় নত শিরে,
জাতীয় স্মৃতিসৌধে সম্মান দেবে
বীরদের পূণ্য নীড়ে।
সাতাশে আবার ভোটার তালিকায়
যুক্ত হবে যে নাম,
হাসপাতালে গিয়ে আহতদের পাশে
করবেন মহৎ কাম।
শরীফ ওসমানের কবরে দাঁড়িয়ে
করবেন মোনাজাত,
নতুন দিনের সূর্য উঠবে
ঘুচবে আঁধার রাত।
রচনাকালঃ ২৪ ডিসেম্বর ২০২৫

