কবি ফারজানা ইসলাম-এর কবিতা: পহেলা আষাঢ়

সাহিত্য

by protibimbo
০ মন্তব্য ৩৫৩ বার পড়া হয়েছে

পহেলা আষাঢ়
ফারজানা ইসলাম (মেঘবতী)

আষাঢ় মানেই হঠাৎ বৃষ্টি
আকাশের বুকজুড়ে
কালো মেঘের বসতি,
রোদ বৃষ্টির নিত্য খেলা
বিদ্যুত আর মেঘের গর্জন
সাথে দেয় পাহারা।

চারিধার সবুজ রঙে যায় ভরে
কচুর পাতার শখ জাগে
আকাশের কান্না রাখবে ধরে
মাতাল হাওয়া দেয় দোলা
আষাঢ়ের জল ঘরহারা ।

ভেজা ডানার বনের পাখি
গাছের ডালে খুব নিরবে বৃষ্টি দেখে,
ব্যাঙের ডাকে সন্ধ্যা নামে
শহরে জীবনে জল জমে।

Banner

এই আষাঢ়ে যদি মন কাঁদে
চলো, ভিজি বৃষ্টির জলে দুজনে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs