উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা

by protibimbo
০ মন্তব্য ১৩১ বার পড়া হয়েছে

উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা

বাংলাদেশে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সীমান্তে সরেজমিন পরিদর্শন করেছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার (১৯ ডিসেম্বর) আসাম রাইফেলস ও সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ পরিদর্শনে অংশ নেন।

‘সন্ত্রাসী’র গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি-এর মৃত্যু এবং ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় সাত রাজ্য নিয়ে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ-এর সাম্প্রতিক বক্তব্যের পর এই পরিদর্শনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ প্রেক্ষাপটে ত্রিপুরা সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তৎপরতা ও প্রস্তুতির বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।

শুক্রবার ত্রিপুরার দক্ষিণ জেলার বেলোনিয়া মহকুমায় এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় সীমান্ত এলাকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা হয়। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ এখনো কাঁটাতারের বেড়া দিয়ে পুরোপুরি ঘেরা হয়নি।

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বেলোনিয়ার একটি সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। সফরের মূল উদ্দেশ্য ছিল সীমান্তের গুরুত্বপূর্ণ এই অংশে বাহিনীগুলোর অভিযানমূলক প্রস্তুতি, সতর্কতা ও সমন্বয়ের অবস্থা পর্যালোচনা করা।

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs