ইরানের হুমকিতে খাবারের ট্রাকে লুকিয়ে বিমান পরিবর্তনের কথা স্বীকার করলেন ট্রাম্প

by protibimbo
0 মন্তব্য 21 বার পড়া হয়েছে

ইরানের হামলার আশঙ্কায় ২০২৬ সালের জুলাইয়ে তুরস্কের ন্যাটো সম্মেলন থেকে দেশে ফেরার সময় এক অভিনব ও গোপন কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়, তুরস্ক থেকে রওনা দেওয়ার সময় ট্রাম্প সবার সামনেই এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠেন। কিন্তু বিমানে ওঠার কিছুক্ষণ পরেই তাকে খুব সতর্কতার সঙ্গে পেছনের দরজা দিয়ে বের করে একটি খাবার সরবরাহের ট্রাকের (ক্যাটারিং ট্রাক) ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর সেই ট্রাকের মাধ্যমে তাকে গোপন একটি ছোট সামরিক বিমানে (এয়ার ফোর্স সি-৩২এ) তুলে নেওয়া হয়।

হুমকির ধরন বা তীব্রতা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি তাদের কাছে বিস্তারিত কিছু জানতে চাইনি। কারণ আমাকে প্রায়ই নানা ধরনের হুমকির মুখে পড়তে হয়।’

Banner

নিজেকে একজন ‘প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট’ দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘আমাকে ঘিরে এমন অনেক হুমকি আসে যা আপনারা জানতেও পারেন না। যে কোনো প্রভাবশালী প্রেসিডেন্টকেই এমন হুমকির মুখোমুখি হতে হয়। যেসব প্রেসিডেন্ট প্রভাবশালী নন, তাদের কেউ হুমকি দেয় না। আমার মনে হয় বিগত প্রায় ছয় বছরে আমি যতটা কাজ করেছি, তা আর কেউ করতে পারেনি।’

তবে এসব হুমকি তাকে কোনোভাবে বিচলিত করে না জানিয়ে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে আমি এসব নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নই। আমার মনোভাব বরাবরই স্পষ্ট— যা হওয়ার হবে।’

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, আসল ঘটনা সম্পর্কে পুরোপুরি অন্ধকারে ছিলেন এয়ার ফোর্স ওয়ানের আলাদা অংশে অবস্থানরত অন্তত ডজনখানেক সাংবাদিক। ইরানের সম্ভাব্য হুমকি থাকা সত্ত্বেও মূল বিমানে করেই তুরস্ক ত্যাগ করেন তারা।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs