অক্টোবরে এসেছে ৩ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স

by protibimbo
০ মন্তব্য ২৮৭ বার পড়া হয়েছে

সদ্য বিদায়ী অক্টোবরজুড়ে দেশে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ১৩১ কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ৩১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৪৭ কোটি ৭৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ডলার ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৮৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়াও বিদায়ী অক্টোবরজুড়ে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৬৬ লাখ ৭০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে গত সেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তারও আগে গত আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং গত জুলাইয়ে দেশে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs