ছদ্মবেশী ভিক্ষুক
মো. জুয়েল রানা
সেদিন অফিসে যাওয়ার কথা ভেবে
একটু রওনা দিলাম ভোরে।
হাতে রইছে আমার
বড্ড সময় পরে।
তাই আস্তে আস্তে যাচ্ছিলাম
অফিসের দিক রওনা করে।
হঠাৎ এক ভিক্ষুক এলো ধারে
টাকা পয়সা চাইলো
তার করুন কাহিনীর ইতিহাস বলে।
ভিক্ষুকটার একপা ছিলো না দেহে।
মায়া করে টাকা পয়সা দিলাম মন ভরে।
দূর হতে হঠাৎ চোখ পড়লো তার উপরে
অবাক হয়ে দেখলাম তাকে চেয়ে চেয়ে।
একটা কুকুরছানার ভয়ে
নকল ভিক্ষুক সাজা লোকটা
অভিনয়ের পাটা বের করে দৌড় দিলো স্বজোরে।
ভিক্ষুকরা যে ছলনাময়ী
বুঝলাম অবাক চোখে চেয়ে।
ছদ্মবেশী এদের কারণে
অভাবী ভিক্ষুকরা সাহায্য পায় না কারো ধারে।
মিথ্যার নিকট সত্য যায় হারিয়ে
ছদ্মবেশী ভিক্ষুকদের আগমনে।
ভিক্ষা দেওয়া উচিত
সত্য মিথ্যা সব বিবেচনা করে।
তা না হলে দেশটা ধ্বংসের পথে
চলে যাবে যেকোনো মুহূর্তে।

