অবহেলিত গ্রামীণ যুবক যুবতীদের আইটি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নোয়াখালীতে “টেকাব (২য় পর্যায়)” প্রকল্পের আওতায় মোবাইল কম্পিউটার ভ্যানে ২ মাসব্যাপী ‘বেসিক কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই ২০২৬) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে, সেনবাগ উপজেলা সভা কক্ষে, যুব উন্নয়ন কর্মকর্তা খুরশীদ আহম্মদ এর সঞ্চালনায়, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহুসিয়া তাব্বাসুম এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী-২ সেনবাগ আসনের সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশিক্ষণার্থীগন।
প্রশিক্ষনার্থীগণের মধ্যে ২০ জন পুরুষ এবং ২০ মহিলা। তিনটি শিফটে, দৈনিক ২ ঘন্টা ১৫ মিনিটের কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
জুলাই-আগস্ট ২মাস মেয়াদে পরিচালিত এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ যুবকদের আইটি দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

