কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন অনুষ্ঠিত:

নরসিংদী ‎প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

গতকাল ১৩ জুন ২০২৬, শনিবার পলাশ উপজেলার কাঁঠালিয়া পাড়া নিজামুদ্দিন ঘাটে অবস্থিত শীতলক্ষ্যা রিয়ারভিউ পার্কে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন করা হয়। এতে সাহিত্য আলোচনা, কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভশন এর সংগীত শিল্পীরা।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন: মিডিয়া ব্যক্তিত্ব,এটিএন নিউজ, কবি বাড়ি অনুষ্ঠানের উপস্থাপক কবি আসাদ কাজল। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন (ভার্চ্যুয়ালী) কবি জাকির মুরাদকে জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং উপস্থিত দর্শকদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। ‎ ‎উক্ত অনুষ্ঠানে ঢাকা থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অয়ন প্রকাশনের স্বত্বাধিকারী মিঠু কবির, প্রতিবিম্ব প্রকাশ-এর স্বত্বাধিকারী কবি ও কলামিস্ট আবুল খায়ের, কবি সাহিত্যিক ফরিদুল আলম, কবি সুরমা খন্দকার, কবি আনারকলি, লেখক ও গবেষক ফারজানা ইসলাম, বেতার ও টিভি শিল্পী রেহেনা পারভীন হাসি, কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম, ঘোড়াশাল পলাশ সার কারখানার ডেপুটি ম্যানেজার কামরুজ্জামান, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, ঢাকা পিজি হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম, গীতিকার ও বংশীবাদক গোলাম কিবরিয়া, দি ডেন্টিষ্ট পয়েন্ট এ-র সত্ত্বাধিকারী কামাল হোসেন এবং কবি, সাংবাদিক ও সংগঠক মিনার হোসেন খান। এছাড়া এলাকার শতাধিক স্হানীয় কবি, সাহিত্যিক, গুণীজন, সাহিত্য প্রেমী এবং কবির বন্ধুরা উপস্থিত ছিলেন। ‎ ‎
কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন অনুষ্ঠান বিকেল ৫টায় কবিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে শুরু হয়, তারপর কেক কাঁটা, দেশীয় ফল দিয়ে আপ্যায়ণ অনুষ্ঠানের মাত্রাকে আরো বাড়িয়ে দেয়। রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে আরটিভির বাংলার গায়েন বিজয়ী পলাশের শিল্পী মরন সূত্রধরসহ বিভিন্ন নৃত্য শিল্পী, বাউল ও লালন শিল্পগোষ্ঠী সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।

আলোচকগণ কবি জাকির মুরাদের লেখক সত্তা আরো সমৃদ্ধি এবং আগামিতে আরো বড় পরিসরে কবির জন্মদিন পালন ও তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ‎ ‎ ‎ ‎

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs