আসন সমঝোতা নিয়ে সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দল

by protibimbo
০ মন্তব্য ১০৮ বার পড়া হয়েছে

আসন সমঝোতা নিয়ে আজ বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দল। দুপুরে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। বৈঠকের পর সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেন।

সেখানে তিনি উল্লেখ করেন ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ইনশাআল্লাহ।’

এ ছাড়া গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করে খেলাফত মজলিস। সেখানে তারা জানায়, ১৪ জানুয়ারি সকাল ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন হবে, এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে।

Banner

একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদ।

মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের মোবাইলে কল, এসএমএস করা হলেও তারা কোনো সাড়া দেননি।

১১ দলের একটি সূত্র জানিয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ইসলামি আন্দোলনের মিটিং শেষ হয়েছে। বুধবার তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে সিদ্ধান্ত আসবে।

মঙ্গলবার দলটি জামায়াতের সঙ্গে এবং নিজস্বভাবে বসলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

 

 

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs