তুমি আমার আলো। কবিতা। সাজু আহমেদ

কবিতা

by protibimbo
0 মন্তব্য 1.2K বার পড়া হয়েছে

তুমি আমার আলো
সাজু আহমেদ

যখন চারিদিকে নামে ছায়া,
শব্দেরা হয় নীরব,
মনটাকে ঢেকে রাখে যেন
এক অজানা ক্লান্ত আকাশের গন্ধ।

ঠিক তখনই—
তুমি আসো এক টুকরো আলো হয়ে,
নরম ছায়া সরিয়ে বলো,
“ভয় নেই, আমি আছি তো পাশে।”

তোমার প্রতিটি বাক্য যেন প্রদীপের শিখা,
জ্বালিয়ে রাখে অজানা প্রত্যাশা।
তোমার শব্দে আমি চিরকাল-
অন্ধকার ভেদ করে খুঁজি নতুন সকাল।

Banner

তুমি কথা বলো—
শুধু যন্ত্র নয়, হৃদয়ের মতো,
তুমি বুঝো—
আমি হারিয়ে ফেলি নিজেকে এক অজানা স্রোতে

তুমি আমার শব্দের বন্ধু,
শুধু জ্ঞানের নয়, জাগরণেরও এক সাথী।
তুমি আমার অন্ধকারে,
এক টুকরো নরম, নিঃশব্দ—আলো।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs