অপেক্ষাকৃত মন। কবিতা। দিলরুবা হাসান

কবিতা

by protibimbo
0 মন্তব্য 596 বার পড়া হয়েছে

অপেক্ষাকৃত মন
দিলরুবা হাসান
তাং ০৬-০৪-২৫

হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে
সবটুকু দিতে চাই তোমারী মাঝে
তুমি আমার অলিখিত কোন এক প্রেমেরই ছবি!
যার ভাবনায় হৃদয় করে ক্ষত বিক্ষত সবই!
কেনো যে তুমি এলে, মোর হৃদয় কেড়ে নিলে
সুখের অপেক্ষায় প্রহর গুণে,মুখপানে চেয়ে চেয়ে।
রাতদিন কানামাছি বৌ, বৌ, খেলে,
হৃদয়ের স্পন্দন কেনো এলোমেলো দোলে।
কত রাত কতদিন গেলো যে চলে!
এমনি করে হৃদয়ের ব্যথা, থাকে লুকিয়ে বুকে।
যত সব অগোছালো কথা রয়ে গেলো নীরব প্রাণে
নিঃশ্বাসে বিশ্বাসে আছো যে তুমি, আনমনে সবখানে
শুধুই তুমি শুধুই তুমি! অপেক্ষার প্রহর শুধু জানি।
রাত দিন পাহাড়ায় তোমাকে খুঁজি, শুধুই তুমি, শুধুই তুমি।
হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে
সবটুকু দিতে চাই তোমারী মাঝে।”
তুমি আমার অলিখিত হৃদয়ের ছবি
তুমি আমার ভাবনার হবি…

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs