5
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ মহাসমাবেশে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্যের অংশগ্রহণে মহাসমাবেশটি বিশাল জনসমাবেশে রূপ নেয়। অনুষ্ঠানে আট বিভাগ থেকে নির্বাচিত শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশ সদস্যের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

